শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে রেল সেবা চালু হবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের (বিআর) সেবা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনের কার্যক্রম পুনরায় শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন আজ মঙ্গলবার বিকেল্বার জানান, ‘চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, ‘আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এ বিষয়ে দুই, তিন দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ রাজধানীর রেল ভবনে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এর আগে ২৪ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেছিলেন যে রেলওয়ে পরের দিন থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করবে, কিন্তু পরে  সেই সিদ্ধান্ত থেকে রেলওয়ে সরে আসে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে  সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর