বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৪২৪ মিলিয়ন ডলার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

চলতি বছরের আগস্টের প্রথম ১৭ দিনে রেমিট্যান্সপ্রবাহ ২৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪২৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্সপ্রবাহ ছিল ১ হাজার ১৩৪ মিলিয়ন ডলার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৩ হাজার ৯০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৭ মিলিয়ন ডলার।

এদিকে গত অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে কেবল আমেরিকা থেকেই এসেছে ৪৭৩ কোটি ডলার, যা একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স।

আমেরিকার পর সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে, যার পরিমাণ ৪২৬ কোটি ডলার। আর তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ৪১৬ কোটি ডলার।

এই তিন দেশ ছাড়াও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর