শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা : ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবিরের কেন্দ্রীয় নেতা মো. আবু সাদিক কায়েম। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

আজ সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের পর এ কথা নিশ্চিত করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহের পর নুরুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের ছাত্রদের সমন্বয়ে আজ প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ছাত্রশিবিরের পক্ষে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবু সাদিক কায়েম। পাশাপাশি জিএস পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এস এম ফরহাদ। এজিএস পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন মহিউদ্দিন।

ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবিরের প্যানেল:

  • সহ-সভাপতি (ভিপি): সাদিক কায়েম (শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি)
  • সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ (ঢাবি শিবির সভাপতি)
  • সহ-সাধারণ সম্পাদক: মহিউদ্দিন খান (ঢাবি শিবির সাধারণ সম্পাদক)
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ)
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
  • আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম (জুলাই আন্দোলনে চোখ হারানো শিক্ষার্থী)
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির (ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
  • সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া

ঘোষিত প্যানেলে ১৩টি সদস্য পদেও প্রার্থী দিয়েছে শিবির। তবে তাদের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়নি।

তফসিল অনুযায়ী, ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর