শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাবি’র রাজু ভাস্কর্যের সামনে শাকিব-জয়াদের প্রতীকী জুতাপেটা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

১৫ আগস্ট শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শোকগাথা’ শিরোনামে পোস্ট দেওয়ার পর দেশজুড়ে ছাত্র-জনতার তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন দেশের বিনোদন অঙ্গনের একাধিক জনপ্রিয় মুখ। তাদের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে ফ্যাসিজমকে পুনর্বাসনের অভিযোগ তুলেছে শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ। এ ঘটনায় নায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসানসহ একাধিক শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘কালচারাল ফ্যাসিস্টদের প্রতীকী জুতাপেটা’ কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। এসময় একটি বড় ব্যানারে অভিযুক্ত তারকাদের ছবি টাঙিয়ে সেখানে প্রতীকী জুতাপেটা করা হয়। কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এসব তারকারা শোকের আবরণে রাজনৈতিক সুবিধাভোগের পথ তৈরি করছেন এবং ফ্যাসিবাদী শক্তির সাংস্কৃতিক মুখপাত্রে পরিণত হয়েছেন।

ব্যানারে থাকা বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—চিত্রনায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, শমি কায়সার, শম্পা রেজা, শামিম (মনা), জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, স্বাধীন খসরু, কচি খন্দকার ও মেহের আফরোজ শাওন।

ছাত্রদের ভাষ্য অনুযায়ী, এদের অনেকেই ক্ষমতাসীন রাজনৈতিক প্রভাবকে পুঁজি করে ব্যক্তিগত ও পেশাগত সুবিধা ভোগ করছেন যা জনগণের কাছে সাংস্কৃতিক প্রতারণা। এছাড়া সাংবাদিক ও লেখকদের মধ্যেও অনেকে ক্ষোভের মুখে পড়েছেন।

অভিযোগ উঠেছে, এরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বাকশালি ফ্যাসিবাদকে প্রশ্রয় দিচ্ছেন এবং তার পক্ষে অবস্থান নিচ্ছেন, যা মুক্তচিন্তা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর