শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। এতে শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে জেনেভা ক্যাম্পে গলা কেটে তাকে হত্যা করা হয় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া  ফয়সাল ও সেলিম নামে দুজনকে চাপাতিসহ আটক করা হয়েছে।

এদিন ভোর রাত থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এরপর দুই পক্ষের আধিপত্য বিস্তারের সূত্র ধরেই সংঘর্ষের শুরু। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে।

এর আগে, অভিযানে আটক-গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবার মাদক কারবার বা আধিপত্য বিস্তারে জড়িয়ে পড়ে অপরাধীরা। ফলে এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে মনে করেন বিজ্ঞজনেরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর