শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৩২৫ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩২৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ (২৩)। নারীদের মধ্যে একজনের বয়স ৬০ ও অপরজনের বয়স (১৩)।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৬৬ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৫ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

রোগটিতে আক্রান্ত হয়ে চলতে বছরে এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪২ জন নারী।

এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ হাজার ৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত জুলাই মাসেই দশ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর