শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঘানায় সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ২ মন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী ও পরিবেশ মন্ত্রী নিহত হয়েছেন।গতকাল বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।  

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থল থেকে টেলিভিশন স্টেশন জয় নিউজ সম্প্রচারিত সেল ফোন ফুটেজে দিনের শুরুতে ঘন বনাঞ্চলে ধোঁয়াশাচ্ছন্ন ধ্বংসাবশেষ দেখানো হয়। এর আগে মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও ইব্রাহিম মুরতালা মুহাম্মদ এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন বলে প্রকাশিত হয়।

জানুয়ারিতে বোয়ামাহ মাহামার শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট জন মাহামার প্রতিরক্ষা মন্ত্রী পদে অধিষ্ঠিত হন। ৪০ বছর বয়সী মুহাম্মদ পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণের আশান্ত অঞ্চলে এই দুর্ঘটনায় বিমানের সকল আরোহী নিহত হয়েছেন।

মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস দেব্রা বলেন, ‘প্রেসিডেন্ট ও সরকার আমাদের সহকর্মী ও দেশের সেবায় নিহত সেনাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছেন।

ঘানার সশস্ত্র বাহিনী জানিয়েছে, জেড ৯ হেলিকপ্টারটির দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। তারা জানায়, স্থানীয় সময় সকাল ৯ টায় আক্রা থেকে উড্ডয়নের পর বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটি রাজধানীর উত্তর-পশ্চিমে অবস্থিত ওবুয়াসি শহরের দিকে যাচ্ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর