বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে পাঠদান শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

রাজধানী উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান দুর্ঘটনার ১৫ দিন পর  উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে পাঠদান শুরু হয়েছে।

আজ বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে আটটা থেকে স্বাভাবিক নিয়মে পাঠদান শুরু হয়। মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে শিক্ষার্থীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় গত রোববার আয়োজিত দোয়া এবং শোক অনুষ্ঠানে অংশ নেয়।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার পর যেসব শিক্ষার্থী মানসিক ট্রমায় ভুগছে, তাদের কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে মাইলস্টোন ক্যাম্পাসে স্থাপিত কাউন্সেলিং সেন্টারে। এসব শিক্ষার্থীকে মানসিক ট্রমা থেকে বের করে আনা ও  পড়ালেখায় মনোযোগী করা এর উদ্দেশ্য। এদিকে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা কাছ থেকে দেখা শিক্ষক-অভিভাবকেরাও কাউন্সেলিং নিচ্ছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ নিহত হয়েছেন ৩৪ জন। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর