বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কাজে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের এসপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের হঠাৎ বিদেশ যাওয়াকে কেন্দ্র করে প্রায় তিন মাস আগে প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার (৩ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনের সই করা চিঠিতে এ কথা জানানো হয়।

যোগদানপত্রের আদেশে তাকে পূর্ববর্তী কর্মস্থল কিশোরগঞ্জে পুলিশ সুপার পদে যোগদানের জন্য অনুরোধ করা হয়। এছাড়া গত ৮ মে পুলিশ সদর দপ্তরের আদেশটিও বাতিল করা হয়েছে।

গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় তাঁর নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছিল। এ ছাড়া ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আসামি হিসেবে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না দেওয়ার অভিযোগ আনা হয়। ঘটনার তদন্তে পুলিশ সদরদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।

অপরদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে প্রধান এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য করে উচ্চ পর্যায়ের আরেকটি কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কার্যালয়।

দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যদেরকে নির্দোষ প্রমাণিত করে অভিযুক্তকে অব্যাহতি দিতে সুপারিশ করেছে বলে জানা গেছে। তদন্তকালীন এই চার মাস কিশোরগঞ্জের পুলিশ সুপার পদ শূন্য ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর