মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো স্পিকার শিরীন শারমিনকে দেড় কোটি সাহসী ইরানি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রদলের সমাবেশ শুরু; যুক্ত হয়েছেন তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:০১ অপরাহ্ন

কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত গাওয়ার মধ্যদিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

আজ রবিবার(৩ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর শাহবাগ মোড়ে এই সমাবেশ শুরু হয়।

ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

ইতোমধ্যে ছাত্র সমাবেশ মানুষের ঢল নেমেছে। সেখানে সারা দেশ থেকে আসা সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন।

বাস বা পিকআপ দূরে থামিয়ে রেখে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান নেতাকর্মীরা। তাদের বেশিরভাগের মাথায় ব্যান্ড, হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা।

এ সময় তাদের ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে আসা ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্ট গণ-আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির মাধ্যমে তারা নতুন এক রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর