বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মাইলস্টোনে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিএনপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার (২ আগস্ট) নিহত মেহেরীনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

নেতারা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন । বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

শিক্ষিকা মেহেরীন চৌধুরী বিমান বিধ্বস্তের ফলে অগ্নিকাণ্ড থেকে অন্তত ২০ জন শিক্ষার্থীর জীবন বাঁচাতে সক্ষম হলেও নিজে মারাত্মক আহত হয়ে মৃত্যুর কাছে হার মানেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর