শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অনির্বাচিত কারও দ্বারা সংবিধান সংশোধনের নজির বিশ্বে কোথাও নেই : মেজর হাফিজ উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

অনির্বাচিত কোনও ব্যক্তি সংবিধান সংশোধন করেছে এমন নজির বিশ্বের কোথাও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ।

শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে (আইইবি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি-প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়।

তিনি বলেন, সংস্কার একটাই হওয়া উচিত তা হলো তত্ত্বাবধায়ক সরকার। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি। শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়া লাভ কী? মানুষ তার জনপ্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। নির্বাচিত সরকার ব্যতীত বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর