শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে এনসিপি আহ্বায়ক নাহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার(৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমিরকে দেখতে যান নাহিদ ইসলাম।

এনসিপি আহ্বায়ক জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

এসময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর