বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

নানান অনিয়মের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা।

বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পাঁচ প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের আদেশ জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র‌্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (এসপি পদে সুপার নিউমারারারি পদোন্নতি পাওয়া) রাজীব দাস ও বরিশাল আরআরএফের এএসপি আফজাল হোসেন।

সূত্র জানায়, কর্মস্থলে অনুপস্থিত থাকা, অধস্তনের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে সংসার ভাঙার চেষ্টা, অভিযোগ জানাতে আসা ব্যক্তিকে মারধর এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগে তাদের এ শাস্তি দেওয়া হয়।

এদের মধ্যে এসপি শিবলী কায়সারকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে আসা ব্যক্তিকে মারধরের অভিযোগে।

অতিরিক্ত এসপি জুয়েল চাকমা বরখাস্ত হয়েছেন দুই বছর আগে মেডিকেল প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করে নির্যাতন ও তাদের যথাসময়ে আদালতে হাজির না করানোর অভিযোগে।

কনস্টেবলের প্রথম স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া, কুপরামর্শ ও তার সংসার ভাঙার চেষ্টার অভিযোগে বরখাস্ত হয়েছেন এএসপি আফজাল।

ডিআইজি আনিসুর রহমান ও এডিসি রাজীব দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘পলায়নের’ অভিযোগে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর