বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে’-অ্যাটর্নি জেনারেল দুই দফা ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উ. কোরিয়া দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক ও একান্ত আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর ১০ এপ্রিল ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের প্রয়োজনে শুক্রবারও ২ বেলা অধিবেশন বসতে পারে : চীফ হুইপ নূরুল ইসলাম বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন

আগামী ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ  বুধবার (৩০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্তৃক ইস্যু করা চিঠিতে ২৯ জুলাই হতে ৮ আগস্ট ২০২৫ পর্যন্ত ১১ দিনের বিশেষ অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা পুরো বাংলাদেশের নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান। এটা সম্পর্কে ডিএমপি বিস্তারিত বলতে পারবে।

তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। আল্লাহ চাইলে সবকিছু ভালো হবে।

উপদেষ্টা আরও বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভালের চুক্তি আছে আমরা তাদেরকে অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে চুক্তি নেই, তাদের আমরা অন-অ্যারাইভাল ভিসা দেব না।

মালয়েশিয়ার একটা টিম আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলো জানিয়ে উপদেষ্টা বলেন, তারা পুলিশ সদর দফতরে পুলিশের সঙ্গে একটা কনফারেন্সে অংশগ্রহণ করবে।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর