বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করলেন নীলা ইস্রাফিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। এনসিপিতে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপি ত্যাগের বিষয়টি জানান নিলা।

ফেসবুক নীলা ইস্রাফিল লিখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

তিনি আরো বলেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিসপিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।

নীলা ইস্রাফিল এনসিপি ত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান(reject) করলাম।

আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

উল্লেখ্য, নিলা ইস্রাফিল প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ এর পুত্রবধূ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর