বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে যাত্রীসঙ্গী প্রবেশে নতুন নিয়ম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দু’জন সঙ্গী থাকতে পারবে। 

আজ শুক্রবার(২৫ জ্জুলাই) বিমানবন্দর কর্তৃপক্ষ  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষিত নতুন বিধিমালা আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দু’জন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে।

বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে শাহজালাল কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর