শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সাত সরকারি কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এই সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরই শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সাত কলেজের অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, শিগগিরই বিস্তারিত তথ্যসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

অধ্যাপক ইলিয়াস জানান , আজকে ভর্তিপরীক্ষা নিয়ে সভা করেছি। সভায় সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তিপরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী- ২২ আগস্ট বিকেলে ও ২৩ আগস্ট সকালে দুই শিফটে ভর্তিপরীক্ষা নেওয়া হবে।

অন্তর্বর্তী প্রশাসক জানান, ভর্তিপরীক্ষার টেকনিক্যাল বিষয়ে বুয়েট সহযোগিতা করবে। মিটিংয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তিপরীক্ষার জন্য গঠিত কমিটি সামনের শনিবার (২৬ জুলাই) আরেকটি মিটিং অনুষ্ঠিত হবে। আশা করছি, এর পরপরই ভর্তিপরীক্ষার বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে।

গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাত কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।

এতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি/সমকক্ষ স্বতন্ত্র কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর