বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবিতে জাতীয় সমাবেশ চলছে জামায়াতের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ  চলছে।

আজ শনিবার(১৯ জুলাই) দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর সাত দফা দাবি হচ্ছে-

০১।  লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

০২। জুলাইসহ সকল গণহত্যার বিচার।

০৩। প্রয়োজনীয় মৌলিক সংস্কার।

০৪। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।

০৫। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।

০৬। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ।

০৭। এক কোটির বেশি প্রবাসীর ভোটদানের ব্যবস্থা।

এদিকে জাতীয় সমাবেশ শুরুর আগে সকাল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী।

শনিবার সকাল থেকে সাত দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ উপলক্ষ্যে রাজধানীতে মানুষের ঢল নামে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। উদ্যানের বাইরেও রাজধানীর অনেক এলাকায় অবস্থান করছেন তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর