মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

এই মাসে জুলাই সনদ না হলে সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন

এই মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 

আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ২৪এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেছেন, আজকে জুলাই মাসের ১৮ তারিখ। যদি এই জুলাইয়ের ভেতরে ‘জুলাই সনদ’ অর্থাৎ জাতীয় সনদ না হয় সে জন্য দায়ী থাকবে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন এবং  অন্তর্বর্তী সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলে সবসময়।

সালাহউদ্দিন আহমদ বললেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোট চায় তাদের উদ্দেশ্য অসৎ। স্থানীয় সরকার নির্বাচনের কোনও ম্যান্ডেট এই সরকারের নেই। অন্তর্বর্তী সরকারকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই দেখে বলে জানান তিনি।

গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর