শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান এনসিপি নেতা নাহিদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্লকেড কর্মসূচি শুরু হয়েছে। 

এরইমধ্যে সড়ক থেকে ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের হয়ে ফেসবুকে পোস্ট করেছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সারজিসের ভেরিফায়েড পেজের পোস্টে বলা হয়েছে, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন।লড়াই চলবে।’

সুত্রমতে, সেনাবাহিনী ও পুলিশের পাহারায়  সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা গোপলগঞ্জ ছেড়ে গেছেন।

এদিকে, পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের মধ্যে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরটিতে থেমে থেমে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর