সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় সাময়িক বরখাস্ত হলেন এনবিআরের ৮ কর্মকর্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

বদলির আদেশের চিঠি প্রকাশ্যে  ছিঁড়ে ফেলার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আব্দুর রহমান খানের সই করা রাষ্ট্রপতির আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে কাগজ ছিঁড়ে তারা ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন– মাসুমা খাতুন (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-২), মুরাদ আহমেদ (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৫), মো. মোরশেদ উদ্দীন খান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কুষ্টিয়া), মোনালিসা শাহরীন সুস্মিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী), আশরাফুল আলম প্রধান (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার), মো. শিহাবুল ইসলাম (উপ-কর কমিশনার, কর অঞ্চল-খুলনা), মোসা. নুশরাত জাহান শমী (উপ-কর কমিশনার, কর অঞ্চল-রংপুর), ইমাম তৌহিদ হাসান শাকিল (উপ-কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা)।

এর আগে ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংস্থটির কর্মকর্তা-কর্মচারীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর