শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪৯৬ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন

সারাদেশে অভিযান চালিয়ে এক হাজার ৪৯৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২২ জন।

আজ সোমবার (১৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৪৯৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪৭৪ জন। এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, কার্তুজ ও এলজি উদ্ধার করা হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর