বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই সংগঠনে প্রশাসক নিয়োগ বাণিজ্য মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ও উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ থেকে এ সংক্রান্ত দু’টি পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

এসোসিয়েশনের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ার পরিপ্রেক্ষিতে, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শায়লা ইয়াসমিনকে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এছাড়া অন্য একটি আদেশে বলা হয়েছে, এফবিসিসিআই-এর ৯ ফেব্রুয়ারির আদেশ বাস্তবায়ন এবং সংগঠনের সংঘবিধি ও সংঘস্মারক অনুসরণ করে যথাযথ নিয়মে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি উপেক্ষিত হওয়ায় এবং এসোসিয়েশনের ১৩ ফেব্রুয়ারির নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল মালেককে বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।  তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর