বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই আদেশ দেন। এর আগে মামলায় আইভী পক্ষের আইনজীবীরা আদালতের কাছে জামিন আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন।

মামলা সূত্রে জানা যায়, সজল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় একটি জুতা কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল। এই ঘটনায় চলতি বছরের ১৬ মে সজলের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো এক থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আইভীর পক্ষের আইনজীবি বলেন, আদালতে আমরা সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করি। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। নিম্ন আদালতে আমরা ন্যায় বিচার পাইনি। তাই আমরা উনার জামিনের বিষয়ে উচ্চ আদালতে যাবো।

রাষ্ট্র পক্ষের আইনজীবি বলেন, সাবেক মেয়র আইভীর নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। সজল হত্যা মামলায় আইভীর জামিন শুনানি শেষে আদালত সেটি নামঞ্জুর করেন। আমরা আশা করি এতে করে আইভী দীর্ঘদিন জেল হাজতে থাকবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর