সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডাকসু নির্বাচনে ভোটার হতে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি সম্পন্নের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া শুরু হয়েছে।এতে যেসব শিক্ষার্থী এখনও তাদের আনুষ্ঠানিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে তা শেষ করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ও আইডি কার্ড হালনাগাদ করতে ব্যর্থ হবেন তাঁরা আসন্ন ডাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। এর ফলে তারা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।

সম্প্রতি ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট, হল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইতোমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীর সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে এবং ভোটার তালিকা নির্ভুল করতে প্রশাসন এই সময়সীমা নির্ধারণ করেছে।

প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ভোটার তালিকায় নিজেদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর