বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রিকশাচালক হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে সেলিনা হায়াৎ আইভী

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

২০২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৭ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে ভার্চুয়ালি এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বিবাদি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে ফৌজদারি মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন নাকচ করে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় রিমান্ড শুনানির তারিখ আবারও পিছিয়ে দেওয়ার আবেদন করা হলে আদালত সেই আবেদন আমলে নেয় নাই।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি ওমর ফারুক নয়ন বলেন, সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত  উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশা চালক তুহিন। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদি হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নম্বর আসামি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর