বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশ গঠনে আমরা কোন আপস করবো না: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ হটিয়েছি। আমাদের এবারের যাত্রা দেশ গঠনের। দেশ গঠনে আমরা কোনরকম আপস করবো না।

এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে।

আজ সোমবার (৭ জুলাই) পদযাত্রার সপ্তম দিনে দলটির নেতাকর্মীরা নাটোরে এসে পৌঁছেন। নাটোর শহরের স্টেশন বাজার থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় পথসভা করে

দলটি৷ পথসভায় নাহিদ এসব কথা বলেন৷

নাহিদ বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না। দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে। যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ গড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। কিন্তু ৫ আগস্টের পর অনেকেই সেই আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে। ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা ফ্যাসিবাদ হটিয়েছি। সে ঐক্য দিয়ে আমরা দেশ গঠন করতে পারবো।

নাটোরের কর্মসূচি শুরু করার আগে স্থানীয় নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। এ বিষয়ে নাহিদ বলেন, যারা বিগত সময়ে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়েছিল তাদের এদেশে ঠাই হয় নাই। আপনারা ভুলে যাবেন না।

জুলাই ঘোষণাপত্র নিয়ে নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা কোন টালবাহানা মেনে  নেবো না। আমরা বলছি, দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি, গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানে যে সব ভাইয়েরা নেমে এসেছে, জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিতে হবে। এর জন্য প্রয়োজন জুলাই ঘোষণাপত্র ও সনদপত্র।

৩ আগস্ট শহীদ মিনার থেকে ইশতেহার ঘোষণা দেয়ার কথা উল্লেখ করে নাহিদ বলেন, সেই ইশতেহারে আপনাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে৷ নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকবো। দেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর