বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে’-অ্যাটর্নি জেনারেল দুই দফা ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উ. কোরিয়া দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক ও একান্ত আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর ১০ এপ্রিল ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের প্রয়োজনে শুক্রবারও ২ বেলা অধিবেশন বসতে পারে : চীফ হুইপ নূরুল ইসলাম বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

পবিত্র আশুরা আজ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

আজ ১০ মহরম, পবিত্র আশুরা। মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা প্রার্থনা ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন।

আরবি ‘আশুরা’ শব্দের অর্থ দশম। আর ‘মহররম’ অর্থ সম্মানিত বা পবিত্র। হিজরি ৬১ সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্য এবং অনুসারীরা ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল চলছে। এদিন সবচেয়ে বড় মিছিলটি শুরু হয় পুরান ঢাকার হোসেনী দালান এলাকা থেকে। রোববার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হয়।

এতে শোকের নানা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। মিছিলটি পুরান ঢাকা থেকে শুরু হয়ে আজিমপুর, নিউমার্কেট, সাইন্সল্যাব হয়ে মোহাম্মদপুরে গিয়ে শেষ হয়। একইসময়ে মোহাম্মদপুর থেকেও একই ধরনের একটি মিছিল বের হয়।

মিছিলে থেকে শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানানো হয়। একইসাথে ইমাম হোসাইন, ইমাম হাসানের শিক্ষা ধারণের মাধ্যমে অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও আসে।

উল্লেখ্য, ১০ মহররম কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর সাথে লড়াইয়ে শাহাদাত বরণ করেন শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)- এর নাতি ইমাম হোসাইন। একইদিন, ষড়যন্ত্রের মাধ্যমে বিষপ্রয়োগে হত্যা করা হয় হাসান (রা.)- কে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর