বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিলে বাংলাদেশ রিপাবলিক পার্টি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার প্রতিবাদে তাঁর প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।

আজ শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এসময় তারা বলেন, এক বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি দেখছেন না তারা। অভিযোগ, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন শক্ত অবস্থান নিয়েছিলেন একবছর পর তা নিস্ক্রিয় হয়ে গেছে।

এসময়, বিচারের আগে নির্বাচনের দিকে না যেতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন, এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর