রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

টেলিকম নীতিমালায় অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে বিএনপির উদ্বেগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান।

‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি-২০২৫’ নিয়ে সভা বসবে আজ। সভায় নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একতরফাভাবে এমন একটি নীতি প্রণয়ন করা ঠিক হবে না।

নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বড় টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে ছোট কোম্পানিগুলো পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে না। নীতিমালায় পরিষ্কার ব্যাখ্যার অভাবে বড় কোম্পানিগুলো সুযোগ নিতে পারে।’

জাতীয় নির্বাচনের আগে তাড়াহুড়ো করে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান  বলেন, ‘এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার মতবিনিময় করেনি।’

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর