বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

চাকরির বয়স ২৫ পূর্ণ হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। তবে সংস্থাটির কর্মকর্তাদের দাবি, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের জেরে সংস্থাটির ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা হলেন কাস্টমসের শুল্কনীতির সদস্য হোসেন আহমদ ও ভ্যাটনীতির সদস্য ড. আব্দুর রউফ, আয়কর বিভাগের এনবিআর সদস্য আলমগীর হোসেন ও কর কমিশনার শাব্বির আহমদ।

আজ বুধবার (২ জুলাই) এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরির বয়স ২৫ পূর্ণ হওয়ায় তাদের অবসর দেওয়া হয়েছে। তবে তারা অবসরকালীন সুবিধা পাবেন।

এদিকে এনবিআর কর্মকর্তারা জানান, চলমান সংস্কার আন্দোলনে সমর্থন থাকায় প্রতিহিংসার শিকার হয়েছেন। আরও অনেক কর্মকর্তা-চাকরি হারানোর আশঙ্কায় আছেন। গতরাতে বরখাস্ত করা হয় আরেক কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন। এছাড়া বেশকিছু কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি বিরোধী সংস্থা দুদক। বদলিসহ নানা আতঙ্কে আছেন আন্দোলনকারী। তাদের অভিযোগ, প্রতিহিংসাপরায়ণ হয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর