রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ছাত্রদলের মোমবাতি জ্বালিয়ে জুলাইযোদ্ধাদের স্মরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচি  পালন করে ছাত্রদল।

এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে, রবিবার (২৯ জুন) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র ও জনতার দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতা এবং বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মাসব্যাপী এই কর্মসূচির উদ্দেশ্য। শুধু স্মরণ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন উদ্যম সৃষ্টির আহ্বানও বয়ে আনবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর