রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা পৃথক ৩টি কার্যালয় আদেশে তাদের বদলি করা হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন- ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, আজিজুর রহমান, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুর রহিম মোল্লা ও শেখ ফরিদ উদ্দিন, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো. হাফিজুর রহমান এবং গুলশান থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মো. মাহমুদুর রহমান।

পৃথক কার্যালয় আদেশগুলোয় বলা হয়, ডিএমপির বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নামের পাশে উল্লেখিত পদে বদলি ও পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর