শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রবিবার থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন সেই আনিসা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

মায়ের অসুস্থ্যতাজনিত কারনে  দেরিতে প্রথমদিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেও হলে ঢুকতে না পারা পরীক্ষার্থী আনিসা রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আনিসা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী। এইচএসসি পরীক্ষা শুরুর দিন হল গেটে দেরিতে উপস্থিত হওয়ায় বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি আনিসা।

শনিবার (২৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ সাংবাদিকদের এ তথ্য জানান।

অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, আনিসার বিষয়ে শিক্ষা বোর্ড থেকে তার প্রবেশপত্র চাওয়া হয়। আনিসা আগামীকাল (রবিবার) থেকে পরীক্ষায় অংশ নেবেন।

তিনি আরও বলেন, আনিসার মা এখন বেশ সুস্থ বলে জেনে এসেছেন আমাদের শিক্ষক।

প্রথম পরীক্ষা দিতে না পারা এবং সেই পরীক্ষার মূল্যায়ন সম্পর্কে অধ্যক্ষ বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড বিষয়টি মানবিকভাবে দেখবে।

প্রসঙ্গত, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার পরীক্ষা কেন্দ্র। মা অসুস্থ থাকায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে তার কান্নাকাটির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর