বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিএনপি-সিপিসির নতুন সমঝোতা দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে বলে  আশাবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দল চীন সফর শেষে দেশে ফেরার পথে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

শুক্রবার (২৭ জুন) সকালে শানসি প্রদেশের শি’আন শহরতলিতে প্রতিনিধিদল একটি মডেল কমিউনিটি এলাকা পরিদর্শন করেন।

এ সময় কমিউনিটি কমিটি’র সেক্রেটারি তাদের অভ্যর্থনা জানিয়ে কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রতিনিধিদল একটি জাদুঘর পরিদর্শন করেন। যেখানে তারা স্থানীয় শিশুদের সামনে চীনের বিপ্লবী সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস উপস্থাপনা সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

পরে বিএনপি মহাসচিব শিয়ান বিমানবন্দরে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে বিএনপি-সিপিসি এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে।

প্রতিনিধিদল রাত ৯ টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

ঢাকা বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগতম জানাবেন ঢাকাস্থ চীন দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দল চীন সফর করছেন। আজ শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

আজ সকালে শানসি প্রদেশের শি’আন শহরতলিতে প্রতিনিধিদল একটি মডেল কমিউনিটি এলাকা পরিদর্শন করেন।

এ সময় কমিউনিটি কমিটি’র সেক্রেটারি তাদের অভ্যর্থনা জানিয়ে কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রতিনিধিদল একটি জাদুঘর পরিদর্শন করেন। যেখানে তারা স্থানীয় শিশুদের সামনে চীনের বিপ্লবী সংগ্রাম এবং স্বাধীনতার ইতিহাস উপস্থাপনা সম্পর্কিত কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

পরে বিএনপি মহাসচিব শিয়ান বিমানবন্দরে বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে বিএনপি-সিপিসি এর নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করবে।

ঢাকা বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগতম জানাবেন ঢাকাস্থ চীন দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত।

এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর