বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাফল্যের অগ্রযাত্রার ধারাবাহিকতায় সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৩:২১ অপরাহ্ন

ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তরিত শাখাটির শুভ দ্বারোদঘাটন করেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আলমগীর জাহান। সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগ প্রধান ও মহাব্যবস্থাপক মোসাম্মৎ সাহিদা বেগম; নারায়ণঞ্জ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান এবং জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা বলেন, বাংলার ঐতিহ্যকে ধারণ করে ১৯৫৯ সাল থেকে গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে পূবালী ব্যাংক। গ্রাহক সেবা বৃদ্ধির জন্য এবং ব্যাংকের আধুনিক সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংক পিএলসি’র ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখা নব সাজে সজ্জিত করা হয়েছে। তিনি শাখার প্রাত্যহিক কার্যক্রমের সুষম সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্যাংকের উর্ধতন নির্বাহীবৃন্দ,সম্মানিত গ্রাহকবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর