বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উপহার হিসেবে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে মৌসুমী ফল পাঠালেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতাস্বরূপ  উপহার হিসেবে বাংলাদেশের মৌসুমি ফল  পাঠিয়েছেন বিএনপি ‘র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (২৫ জুন) কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি’র সম্মানে উপহার পৌঁছানো হয়। এছাড়া খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপহার দেওয়ার সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী, কাতার বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।

বিএনপি জানায়, দেশটির মন্ত্রণালয়ে মৌসুমি ফল গ্রহণ করেন মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।

গত ২৩ জুন চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিমানবন্দর থেকে পাঠানো ব্যবস্থা করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর