শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রয়াস এর রাজশাহী ও সিলেট শাখায় স্কুল বাস প্রদান করলো ট্রাস্ট ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস এর  রাজশাহী ও সিলেট শাখার জন্য ট্রাস্ট ব্যাংক পিএলসি দুটি স্কুল বাস প্রদান করেছে।

মঙ্গলবার (২৪ জুন) ট্রাস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠান দু’টির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বাস দু’টি হস্তান্তর করেন।

এ সময় ট্রাস্ট ব্যাংক-এর ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ট্রাস্ট ব্যাংক পিএলসি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর