বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুলসহ ৯ সদস্যদের প্রতিনিধিদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন

চীনের সরকারি দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ রাতে চীন সফরে যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রাতে চীনে যাচ্ছেন।

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল।

সফরকালে চীনের কমিউনিস্ট শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়গুলো গুরুত্ব পাবে বলেও জানান বিএনপির নেতারা।

বিএনপির নেতারা আরও বলছেন, এই সফরের মাধ্যমে বিএনপির আন্তর্জাতিক মিত্র চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে চীন। ফলে দলগতভাবে এবং আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসলে চীনে সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই সফর কাজে লাগবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর