শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাগেরহাটে আগুনে পুড়ল ২০ দোকান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লাগা আগুনে বাজারের অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টা পরে রাত ১১টার দিকে বৃষ্টি শুরু হলে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

রায়েন্দা বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল বলেন, আগুন লেগে মিষ্টির দোকান, মুদি দোকান, ফার্মেসী, ইলেকট্রনিকস, প্লাস্টিক পণ্যসহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. আফতাব আলম বলেন, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে বৃষ্টি হলে আগুন পুরোপুরি নিভে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর