শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস; সরকারি ছুটির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রতি বছর ৫ আগস্ট সরকা‌রি ছু‌টি ঘোষণার প্রাথ‌মিক সিদ্ধান্ত হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন সংস্কৃ‌তি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠক শেষে  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সাংবাদিকদের জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে। এখন থেকে প্রতিবছর  দিবসটি পালিত হবে।

ফারুকী আরও জানান, আজকের বৈঠক জুলাই নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কি কি কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘিরে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ে ১৪ তারিখ থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত । তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করা।

জুলাইয়ে কী কী কর্মসূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণা করা হবে বলেও জানান ফারুকী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর