শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

চকরিয়ার সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় হত্যাসহ ৭ মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া আদালত। 

আজ বুধবার (১৮ জুন) সকাল ৯টায় চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ রায় দেন। চকরিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মুহাম্মদ গোলাম সরওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ পৃথক পৃথক মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তাকে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টায় চকরিয়া আদালতে হাজির করা হয়। পরে নয়টার দিকে আদালতে তোলা হলে আদালত এ রায় দেন। বর্তমানে তাকে চকরিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।

এদিকে জাফর আলমকে আনার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকরিয়া থানার মোড় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলার নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল বের করলে সেনাবাহিনীর বাধায় তা শেষ করে চলে যায় আন্দোলনকারীরা।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, আওয়ামী দুঃশাসনকালে সাবেক এমপি জাফর বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এমপি জাফর বাহিনীর হাতে খুন হয়েছে নিরীহ লোকজনসহ অন্তত ৭ নেতাকর্মী। আমরা এমপি জাফরের ফাঁসি চাই। অন্যদিকে তার মুক্তির দাবিতেও একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর