শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আবু সাঈদ হত্যাসহ ৩ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১১ জন ট্রাইব্যুনালে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

জুলাই-আগস্ট ছাত্র-জনতার  গণঅভ্যুত্থানে  পুলিশের গুলিতে নিহত  রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় এএসআই আমির হোসেনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ রোববার (১৫ জুন) সকালে তাদের কারাগার থেকে এই মামলায় ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনালে  কন্সটেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে হাজির করা হয়। এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হবে।

এছাড়া, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কন্সটেবল শফিকুল ইসলাম, কন্সটেবল আকরাম হোসেন, কন্সটেবল ফাহিম ও কন্সটেবল মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এ মামলায়ও তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করেছে প্রসিকিউশন।

অপরদিকে যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় ও তদন্ত শেষ করতে সময় চেয়েছে প্রসিকিউশন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর