শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২১৮ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

 রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায়  পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ২১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৮৮৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৩২৯ জন রয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১ হাজার ২১৮ জন আসামিকে গ্রেফতার করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর