শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দেশে ফিরে এসেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫, ২:২৩ অপরাহ্ন

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। 

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) সাবেক রাষ্ট্রপতি ঢাকায় আসেন। অবতরণের পর ১টা ৪৫ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। রাত পৌনে ৩টায়  ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানবন্দর ত্যাগ করেন আবদুল হামিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট-লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে ও শ্যালক।

এর আগে, গত ৮ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। পরে বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে। তবে ব্যাংকক থেকে কোনো বাধা ছাড়াই দেশে ফেরেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর