রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নরসিংদী,ময়মনসিংহ,শেরপুর ও মানিকগঞ্জ জেলায় বিএনপির নতুন কমিটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

দেশের চার জেলায় নতুন কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব কমিটির মধ্যে তিন জেলায় আহ্বায়ক এবং এক জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খায়রুল কবির খোকনকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলার বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া মো. জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও মো. রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ময়মনসিংহ জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়।

অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর