শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কুষ্টিয়ার সাবেক দুই এমপি সেলিম ও কামারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য কামারুল আরেফিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে কামারুল আরেফিনের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

আজ বুধবার(৪ জুন) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। কুষ্টিয়ার সিনিয়র স্পেশাল জজ ছুমিয়া খানমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ২০ মে সাবেক দুই সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করা হয়। সেখানে উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ থেকে পলায়নের চেষ্টা করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা একান্ত আবশ্যক। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে।

আরেকটি আবেদনে কামারুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ চাওয়া হয়। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে সেলিম আলতাফকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা ও কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে চলে যান কামারুল আরেফিন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর