শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পরিবারসহ সাবেক আইজিপি শহীদুল হকের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বর্তমানে কারাঅন্তরিন একেএম শহীদুল হক, তার স্ত্রী শামসুন্নাহার রহমান, ছেলে রাকিব বিন শহীদ ও মজিদ-জরিনা ফাউন্ডেশন নামীয় ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।

সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এসব হিসাবে এক কোটি ১২ লাখ ৮ হাজার ৮৫৩ টাকা রয়েছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, ২৩ ব্যাংক হিসাবের মধ্যে শহীদুল হকের নামে ৯টি, স্ত্রীর নামে চারটি, ছেলের নামে দুটি এবং ৮টি মজিদ জরিনা ফাউন্ডেশন নামীয় হিসাব।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক জাহাঙ্গীর আলম এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শহীদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, অপরাধমূলক অসদাচরণ ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, তিনি অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় আছেন।

এ কারণে তার নামীয় ২৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন। এসব হিসাবগুলো ফ্রিজ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, শহীদুল হক আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান তিনি এবং জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ এর ৩ সেপ্টেম্বর উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে শহীদুল হককে গ্রেফতার করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর