বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছয়টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো. আসাদ উদ দৌলা স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত সিকৃবি শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নাম পরিবর্তন ও সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশক্রমে ও ৪৮ তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হলগুলোর নাম পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

নতুন প্রশাসনিক আদেশে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন ও তিনটি হলের নাম পুনর্বহাল করা হয়েছে। ভেটেরিনারি কলেজ সময়ের  নামকরণকৃত এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দূররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামে নতুন নামকরণ করে। বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দূররে সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হজরত শাহজালাল (রহ.) হল, জেনারেল এম এ জি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে।

সিকৃবি ভিসি ও সিন্ডিকেটের চেয়ারম্যান প্রফেসর ড.  মো. আলিমুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পরপরই কলেজ আমলের প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণকৃত হলসহ ভেটেরিনারি কলেজ ও সিকৃবির স্বপ্নদ্রষ্টা সাবেক সফল মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান ও তাঁর সুযোগ্য সহধর্মিণীর নামে প্রতিষ্ঠিত হলের নাম পরিবর্তন করে। দীর্ঘ ১৬ বছর পর তাদের  নামে প্রতিষ্ঠিত হলের নাম  পুনর্বহাল করাসহ  ফ্যাসিস্ট সরকারের  সহযোগী ও দুর্নীতিবাজদের নামে নামকরণকৃত হল সমূহের নাম পরিবর্তন করে সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নামে হলসমূহের নামকরণ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর